1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রাষ্ট্র সংস্কারের  ৩১ দফা বাস্তবায়নে রংপুরে  বিএনপির গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত  রাষ্ট্র সংস্কার ও মেরামতের  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে   রংপুর সদর- ৩ আসনে গণ সংযোগে নেমেছেন  দলের মনোনয়ন প্রত্যাশী  রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
গতকাল রোববার  বিকেলে রংপুর নগরীর লালবাগ রেলগেট থেকে  গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে  বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শুরু করেন। এরপর তিনি  লালবাগ হাটের ব্যবসায়ী সহ  জনসাধারণের মাঝে বিএনপি রাখতে যেতে বিতরণ করেন।
পরে বিকেল পাঁচটায়  নগরীর পার্ক মোড়, চকবাজার, মডার্ন বোর্ড দর্শনা কলেজপাড়া সহ  বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় মহানগর বিএনপির  সদস্য  সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন,   ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, আব্দুস সালাম, জামিল খান,
আশফাকুল বসুনিয়া আজাদ,মহসিন আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান,কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম,
 রংপুর জেলা মটর শ্রমিক আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক  দপ্তর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন, ২২ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং বিএনপি’র সভাপতি ফজলার রহমান, ১৫ নং বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক  মোকলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ৩২ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি শহিদুল ইসলাম সাকু, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান শ্রাবণ,মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ছাত্রদল নেতা সিয়াম সহ ২৮,২২,২৭,৩২ ১৫ ও ৩১ নং ওয়ার্ড বিএনপি’ এবং বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা সামু বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই আহ্বান জানাচ্ছি দেশের তরুণ,যুব সমাজের প্রতি। এ সময় তিনি  অবহেলিত বঞ্চিত রংপুর সদর- ৩ আসনের উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট