1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

যুদ্ধবিরতি বাড়ালো পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার বৈঠকের প্রস্তুতি

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। তিন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং একটি আফগান তালেবান সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, এরই ,মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে।আফগান সীমান্তের কাছে এক প্রাণঘাতী আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত এবং ১৩ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতির কথা জানানো হয়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক শিবিরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সেখানে এক হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি একটি সীমানা প্রাচীরে ধাক্কা দেয় এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে সেখানে হামলা চালানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

পরে দিনের শেষে, আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পশতু ভাষার স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজকে বলেন যে, কাবুল তাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান কোনো আক্রমণ থেকে বিরত থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখতে।

যুদ্ধবিরতি বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের এক পুলিশ মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মাওয়াইয়া বলেন, পাকিস্তান বারমাল এবং উরগুন জেলায় বিমান হামলা চালিয়েছে। তবে তিনি হতাহতের বিস্তারিত বিবরণ দেননি।

গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সেই অভিযানে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ. দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ টিটিপির বেশ কয়েক জন সম্মুখ সারির নেতা।

এ অভিযানের ২ দিন পর ১১ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী পাকিস্তানি সেনা চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। ১৪ অক্টোবর পর্যন্ত চলে এই সংঘাত। পাক সেনাবাহিনীর আন্ত:বিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর)-এর তথ্য অনুসারে, সংঘাতে আফগান সেনাবাহিনীর ২ শতাধিক এবং পাকিস্তানি সেনাবাহিনীর ২৩ জন যোদ্ধা নিহত হয়েছেন।

চার দিন সংঘাতের পর গত ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় পাকিস্তান ও আফগানিস্তান। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট