1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সরানো হচ্ছে বিমানগুলো

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় হ্যাঙ্গারে থাকা বিমানগুলো নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ১৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শুরুতেই কার্গো এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তের চেষ্টা চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী টার্মিনালে আগুনের প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট