1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

বজলুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে শিবচর উপজেলা বিএনপি।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের আগে ও পরে উপজেলা বিএনপির উদ্যোগে শিবচর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এরপর জুমার নামাজের পর আম্বিয়া হাকিমিয়া মাদ্রাসার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানা।

দোয়া মাহফিলে বক্তৃতাকালে আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন,

“স্বৈরাচার হাসিনা আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে চিকিৎসা নিতে দেননি। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশের সেবায় আবারও দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।”

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট