1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু

মাদারীপুরে ১১ বছরের শিশু কন্যা ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ;ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্যধূলগ্রামের মোহাম্মদ আলী মাতুব্বরের ছেলে জাহিদুল মাতুব্বর(২৬)-কে ১১ বছরের শিশু কন্যা ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনাল আদালত,মাদারীপুরের বিজ্ঞ বিচারক শরীফ কে,এম রেজা জাকের। একই সাথে আসামীকে পাঁচ লক্ষ টাকা জরিমানা প্রদানেরও নির্দেশ দেয়া হয় মামলার রায়ে।

বুধবার (১৫ ই অক্টোবর) মাদারীপুরের নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কে, এম রেজা জাকের এ রায় প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত আসামী জামিনে থাকলেও রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

ঘটনাসূত্র ও মামলার এজাহার বিবরণে জানা যায়, ডাসার থানার মধ্যধুলগ্রামের দন্ডপ্রাপ্ত আসামী জাহিদুল মাতুব্বর তার বাড়ির পাশে ১১ বছরের এক শিশুকন্যাকে একা পেয়ে বিগত ০৩/০৮/২০২১ ইং তারিখ বিকালে তাকে ধর্ষণ করে। উক্ত ঘটনায় শিশু কন্যার পিতা মোঃ দেলোয়ার খান বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে ডাসার থানার এস,আই ইব্রাহিম শেখ মামলার যথাযথ তদন্ত করে আসামীর বিরুদ্ধে ২০২২ ইং সালের ১৫ ই ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। এ প্রেক্ষিতে মামলার তথ্য-উপাত্ত, খুঁটিনাটি পর্যালোচনা ও স্বাক্ষীদের জবানবন্দি রেকর্ড ও আসামীর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে উল্লেখিত আসামীর বিরুদ্ধে বুধবার চূড়ান্তভাবেভাবে বিজ্ঞ আদালত উল্লেখিত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে দন্ডপ্রাপ্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানা আদায় নিশ্চিত করণে মাদারীপুর জেলা প্রশাসক-কে নির্দেশ প্রদাণ করেছেন। এসময় নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালের (পিপি)
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী শরীফ মো: সাইফুল কবীরের কাছে এ রায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট আসামীর বিরুদ্ধে শিশু কন্যা ধর্ষণের মতো গর্হিত অপারাধের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, বাদী পক্ষ সুবিচার পেয়েছেন, পক্ষান্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। অপরদিকে মামলার বাদী দেলোয়ার খান বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। ভবিষ্যতে এ মামলার রায় দেখে ধর্ষণকারীরা অমন গর্হিত অপরাধ করা থেকে বিরত থাকবে। তিনি এ রায় পেয়ে বিজ্ঞ বিচারক ও রাষ্ট্র পক্ষের কৌশলী সহ তদন্তকারী সংলিষ্ট পুলিশ কর্মকর্তা-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট