1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে দলীয় ব্যানার টানাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি দলীয় একটি  ব্যানার টানাতে ভবনের উপরে উঠে টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে উঠে। এ  সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ভবনের উপরে ব্যানার লাগানোর সময় বিদুৎ স্পর্শ হলে ওর যেখানে বিদুৎ লেগেছে সে স্থানটি পুড়ে সাদা হয়ে যায়। ওর সাথে আরো লোকজন ছিলো। তারা ওকে বিদুৎতের তার হতে ছাড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে নিচে না পরে যায়। পরে নিচ থেকে আরো কিছু লোকজন গিয়ে ওকে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করে।
নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, “কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।”

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, “আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত আমি নই।

এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট