1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

সীমান্তে গোলাগুলি, পাকিস্তানে ১১ সেনা নিহত

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় দেশটির সামরিক বাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজরসহ ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। পাল্টা আক্রমণে ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। দেশটির গণমাধ্যম দ্যা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে ওরাকজাই জেলায় গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের (আইবিও) সময় সেনাবাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। তীব্র গোলাগুলিতে ১১ সৈন্য শহীদ হন এবং ১৯ জন ভারত-সমর্থিত ‘খোয়ারিজ’কে হত্যা করা হয়।

এতে আরও বলা হয়, গোলাগুলির সময় ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক, যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার দ্বিতীয় ইন-কমান্ড, ৩৩ বছর বয়সী মেজর তৈয়্যব রাহাত শহীদ হন, তাদের সঙ্গে আরও ৯ জন সেনা সদস্যও শাহাদত বরণ করেন।

আইএসপিআর জানায়, এলাকায় কোনো ভারতীয় পৃষ্ঠপোষিত খাওয়ারিজ লুকিয়ে থাকলে তাদের খুঁজে নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অপারেশন চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, “নিরাপত্তা বাহিনী ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১৯ জন সন্ত্রাসী হত্যার জন্য দেশের নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানান এবং লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক ও মেজর তৈয়্যব রাহাতসহ শহীদদের জন্য গভীর শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা বাহিনীর নির্ভীক সন্তানদের এই আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা ভারতীয় পৃষ্ঠপোষিত সন্ত্রাসীদের ঘৃণ্য উদ্দেশ্যকে চূর্ণ করব। যারা পাকিস্তানের সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের সফল হতে দেওয়া হবে না।” প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট