1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নান্দাইলে ২৯টি পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে সিসিটিভি

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। মৃৎশিল্পীর তুলির শেষ আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমার পরিপূর্ণরূপ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। ২৮শে সেপ্টেম্বর রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এ মহোৎসব এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়নে মোট ২৯টি পূজামণ্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি মণ্ডপে মূর্তি স্থাপন, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ শেষ হয়েছে। ভাস্কর শিল্পীরা প্রতিটি প্রতিমাগুলোকে বিভিন্ন রঙ ও মনের মাধুরী দিয়ে সাজিয়ে তুলেছেন। দূর্গাপূজা উৎসব পালনকারীরা তথা ভক্তবৃন্দরা নিজেদেরকেও নতুন রূপে সাজাঁতে ইতিমধ্যে নতুন নতুন বস্ত্র ক্রয় সহ নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নান্দাইল পৌর সভা সহ ১২টি ইউনিয়নে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আনন্দকে যেন আরও বাড়িয়ে তুলবে এমন ধারনা করছে উৎসবকারীরা।

এ বিষয়ে নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদল নেতা বাবু পল্লব রায় জানিয়েছেন, নান্দাইল পৌর সদরে ১০টি মণ্ডপ রয়েছে, যার মধ্যে থানা কালীবাড়ি, চন্ডীপাশা বর্মণপাড়া, নান্দাইল বাজার সার্বজনীন অন্যতম। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ১৯টি পূজামণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে।

এছাড়া নান্দাইল পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক দিলীপ কুমার সাহা জানান, সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি ও সকলের সহযোগিতা কামনা করছেন।

এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে নান্দাইলে সার্বিক নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি ভলেন্টিয়ার সদস্যরাও কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট