1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিশ্বনাথে ৫ দফা দাবিতে জামাতের ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবিতে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামাতে ইসলামি, সংখ্যক নেতা কর্মী উপস্তিত ছিলেন।।শুরা সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ‘দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আশা করেছিলাম এই সরকার জনগণের সরকার, জনগণের কাজ করবে। আমরা এখন কি দেখছি? জামায়াতে ইসলামী বাধ্য হয়ে, সব দল বাধ্য হয়ে এখন রাস্তায় নামতে হচ্ছে। যারা প্রাণের বিনিময়ে এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা দিলো, এই জুলাই বিপ্লবের শহীদদের আইনী ঘোষণা দেওয়া হচ্ছে না। হাজার হাজার আহত ভাইবোনেরা আহত হয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা পর্যন্ত করা হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য এই সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই, জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক আইনি ঘোষণা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। জামায়াতে ইসলামী ও অপরাপর রাজনৈতিক দল সবাই বুঝতে পেরেছে, এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই স্বৈরাচার বিদায় হবে। অতএব, এই সরকারও এখন ফাঁদে পড়ে যাচ্ছে। আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই, ফাঁদে পা দিবেন না। আমরা এখনও বিশ্বাস করি, এই সরকার বাংলাদেশের আটারো কোটি মানুষের সরকার। আপনারা জনগণের কাতারে আসুন। জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন।’

অধ্যাপক আব্দুল হান্নান আরও বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, নির্বাচন হবে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে। সবার জন্য সমান হবে। এ জন্য যে সংস্কার করার প্রয়োজন ছিল, মানুষকে নিয়ে ৫ দফা দাবি আদায় করে ছাড়বে। দাবিগুলো না মানা পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না। সংগ্রামের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করবো। আজ সারা দেশব্যাপী সরকারকে যে লালকার্ড দেখানো হলো, এতে আপনারা সাবধান হয়ে যান। আমাদের যেন আবার সংগ্রাম করতে না হয়। আবার যদি সংগ্রামের ডাক দিতে হয়, তাহলে আপনাদের দশা কি হবে আমরা বুঝতে পারছি না।’

বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্র ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা-এই ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের যৌত পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলা ছাত্র শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আহমদ হামিম।

আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক ও নায়েবে আমীর আব্দুস সোবহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট