1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে বৈশাখ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসন সিলেট থেকে বিএনপির এমপি হতে চান যেসব নারী নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন বাহিনী মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার

দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শিবচর উপজেলা বিএনপির সম্প্রীতি সভা

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী এবং সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের এক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহের গোমস্তা, আবু জাফর চৌধুরী, শাহিদুল ইসলাম দিপু, শাহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। সকল ধর্মের মানুষ মিলেমিশে যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন,
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। শিবচরও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের নির্দেশে আমরা সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিবচর উপজেলা বিএনপি সর্বদা আপনাদের পাশে রয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন,
“আপনারা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। কোনো ধরনের সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

অনুষ্ঠানে বক্তারা শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট