1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভারত জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং জাতীয় স্বার্থ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রিয়াদ সফরের সময় সৌদি আরব ও পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানায়, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে হওয়া চুক্তিটি সম্পর্কে আমরা অবগত। এই চুক্তির আমাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করবো। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তি উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়।

সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার। ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ এটি এবং লাখ লাখ ভারতীয় কর্মী সেখানে কাজ করেন।

৭ মে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানে হামলার পরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের হঠাৎ দিল্লি সফর করেন এবং এরপর ইসলামাবাদে যান।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি-ভারত প্রতিরক্ষা সম্পর্কও ধীরে ধীরে বাড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট