1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উৎসবে রঙিন রাজশাহীর সিল্ক পল্লি ঈদকে ঘিরে রাজশাহীর সিল্ক পল্লিতে উৎসবের আমেজ খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট! যুদ্ধ শেষ করতে ৩ শর্ত ইরানের আজ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

তালতলীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপের দাবিতে সাইকেল র‍্যালি

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

তালতলী প্রতিনিধিঃ

‘অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকে সামনে রেখে বরগুনার তালতলীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইক্লিং ক্লাবের আয়োজনে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ বাই-সাইকেল র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে শেষ হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের শরীরে জলবায়ু ন্যায্যতার দাবি সম্বলিত টি শার্ট ও বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মো. জসিম উদ্দিন র‍্যালির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, মো. নাঈম ইসলাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্থানীয় জনগোষ্ঠী, শ্রমিক, নারী, কৃষক, জেলে, পশুপালক, যুবক, শিশু, আদিবাসী, অভিবাসী, শরণার্থী, নানা বর্ণের মানুষ, এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর কেন্দ্রীভূত একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

দ্রুত, ন্যায্য এবং নারীবান্ধব, দূষণ বন্ধ করতে হবে; মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য ভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে; উচ্চ-কার্বন, কৃষি-শিল্প, কৃষি থেকে কৃষিভিত্তিক বাস্তুতন্ত্র এবং টেকসই খাদ্য ব্যবস্থায় রূপান্তর করুন, যা গৃহস্থালি ব্যবহারের জন্য স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং প্রাপ্তির অধিকারকে অগ্রাধিকার দেয়। সব ধরনের যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে হবে; পৃথিবীব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে; ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

তাঁরা আরও বলেন, তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রর নির্গত কালো ধোঁয়ায় উপজেলার অন্যতম সবজি পল্লী সওদাগপাড়া ও টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ বাংলাদেশের সকল কয়লাভিত্তক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পত্যাশা ব্যক্ত করেন। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা যাতে টিকে থাকতে পারি সেই উদ্যেগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট