1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার দুর্গাপুরে টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চেয়েছিলেন বিয়ে করতে; পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

আজ ৪৭তম বিসিএসের প্রিলি , মানতে হবে যেসব নিয়ম

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রে প্রবেশে মানতে হবে যত নিয়ম

পিএসসির পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগে মেসেজের মাধ্যমে তাদের মোবাইল নম্বরে পাঠানো হবে। পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে ৪টি সেট থাকবে। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাকে সেই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।

কত নম্বরের পরীক্ষা, ভুল উত্তরে কাটা যাবে কত

বিসিএসের প্রিলির প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করতে পারবেন না।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেওয়া যাবে।

ঘড়ি-মোবাইল-ক্যালকুলেটর নিষিদ্ধ

বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা যাবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

কোনো পরীক্ষার্থী এ ধরনের নিষিদ্ধ সামগ্রীসহ হলে প্রবেশ করলে কিংবা নকলের সঙ্গে জড়িত থাকলে তার প্রার্থিতা বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দেওয়া হবে। তাদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় দেওয়া হবে প্রতি ঘণ্টায় ৫ মিনিট।

ইংরেজি ভার্সনের জন্য নির্দেশনা

এদিকে, পিএসসির বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, যেসব পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। কারও জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই। তাদের অবশ্যই নির্ধারিত কেন্দ্রে ইংরেজি ভার্সনের পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষায় অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রার্থিতা বাতিল করা হবে ও সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট