1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

পার্বতীপুরে সড়কে প্রাণ গেল এক অসহায় বৃদ্ধ ভ্যানচালকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সৈয়দপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসহায় বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের যশাই মোড় বটতলা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সেখানে ট্রাক্টর ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভ্যান চালককে গুরুতর অবস্থায় দেখতে পায়। নিহত ভ্যানচালকের পরিচয় জানা গেছে তিনি হয়বৎপুর যশাই মোড়ের মৃত আহাম্মদ হোসেনের পুত্র সামসুদ্দীন (৫৪)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত সামসুদ্দীন এবং তাঁর স্ত্রী জাহানারা(৫০) তাদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলমের বাড়ি থেকে জরুরী কাজ সেরে ভ্যান নিয়ে সড়কে নামতেই এই দূর্ঘটনার শিকার হন। এলাকাবাসী অবস্থা বেগতিক দেখে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভ্যান যোগে পাঠিয়ে দিলে সড়কপথেই মৃত্যুবরণ করেন অসহায় ঐ বৃদ্ধ ভ্যানচালক। এসময় ভ্যানে তার সাথে থাকা স্ত্রীও আহত হন। অপরদিকে দূর্ঘটনার সম্মুখীন হওয়া ট্রাক্টরটি স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখার পরে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নিকট হস্তান্তর করে বলে জানিয়েছে এলাকাবাসী। ট্রাক্টরের মালিক একই এলাকার মৃত আফাতউল্লাহ এর ছেলে বকুল হোসেন (৪৮) বলে জানা গেছে।

এ ব্যাপারে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ পর্যন্ত মালিকপক্ষ আমার সাথে এসে যোগাযোগ না করায়, ট্রাক্টররটি আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট