1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার দুর্গাপুরে টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চেয়েছিলেন বিয়ে করতে; পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

এর আগে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবার দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন। যেখানে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি-
* জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল, তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা।

  • উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

  • কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ ও আইনানুগভাবে নিশ্চিত করা। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

  • স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।

  • উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট