1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে,ইসি আনোয়ারুল

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার কুয়ালালামপুরের জি টাওয়ারে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তথা ভোট দিতে পারবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে।

তিনি ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রবাসীরা অনলাইনে আবেদন এবং নিবন্ধনের সুযোগ পাবেন। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার পর তাদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। ভোট দেয়ার পর প্রবাসীরা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি, ভোটাররা অনলাইনে তাদের ব্যালটের অবস্থানও ট্র্যাক করতে পারবেন। এই প্রক্রিয়ায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

সভায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাই কমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালাবে।

অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কয়েকজন প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট