1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে যেত চান : জেলা প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধিঃ

বর্তমানে ডুমুরিয়াতে জলাবদ্ধতা একটা ভয়াভয় রুপ নিয়েছে । বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসন বিষয় অংশীজনের সাথে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১১টায় শৈলমারী ১০ ভেন্ট রেগুলেটর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সভায় জলাবদ্ধ এলাকার জনপ্রতিনিধিসহ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ মেয়াদি কিছু করতে হলে আগে তার সঠিক পরিকল্পনার প্রয়োজন। যেটা বিশ্বের উন্নত দেশগুলো করে থাকে। তারা ৫০ বছর বা ১০০ বছর আগে কি হবে সেই হিসাবনুযায়ী পরিকল্পনামাফিক তা বাস্তবায়ন করে। কিন্তু আমাদের দেশে অল্প সময়ের মধ্যে দ্রুত কাজ করতে হয়। যে কারণে অনেক পরিকল্পনায় ভুল হয়ে যায়। ৪০ বছর আগে এই এলাকার পরিস্থিতি এমনটা ছিলো না। এখন জনসংখ্যা বেড়েছে, নতুন নতুন বাড়ি বেড়েছে, মাছের ঘের-বেড়িও বেড়েছে। কেউবা নদী-খালের জায়গা দখল করে বসে আছে। এভাবে ধীরে ধীরে পরিবেশের বিপর্যয় ঘটেছে। পরিবেশ বিপর্যয়ের কারণে ছয় ঋতুর পরিবর্তন আমরা এখন অনুভব করতে পারি না। আর পরিবেশের এই বিপর্যয়ের জন্য মানুষই দায়ী। এগুলো সমাধান করা হঠাৎ সহজ নয়। বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে পৌঁছাতে সময় লাগবে।

ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্যদেন, খুলনা পাউবো’র দক্ষিন-পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মমিন, পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয় তুলে ধরে আরো বক্তব্যদেন ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক জিএম আব্দুস সালাম, এমএ এরশাদ, সুব্রত কুমার ফৌজদার, ফিরোজ আহমেদ, শিক্ষক নিত্যানন্দ মন্ডল, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন, খুলনা কৃষক ফোরামের সভাপতি মো. মজনু শেখ, মো. লুৎফর রহমান মোড়ল, সুজিত মল্লিক, ইউপি সদস্য তরুন মন্ডল, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, শিবির নেতা এ্যাড আলমগীর হোসেন, শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট