1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী আজ বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ রেলীতে প্রধান অতিথি হেলেন জেরিন খান

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরে উদযাপিত হলো বর্ণাঢ্য আনন্দ রেলী ও শোভাযাত্রা। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে-তালে মিনিট্রাক ও অন্যান্য যানবাহনে করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বর্ণিল এ আনন্দ রেলী ও শোভাযাত্রাটি শুরু হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও হাজারো নারী সমর্থকেরা যোগদান করেন। মাদারীপুরের উক্ত রেলী ও শোভাযাত্রায় অংশগ্রহন করেন মাদারীপুর সদর-২ নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইডেন মহিলা কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান। আনন্দ রেলীতে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, কৃষকদল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সেক্রেটারী অহিদুজ্জামান অহিদ খান, জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি তানিয়া সুলতানা লাইজু, মহিলা দলনেত্রী তাহমিনা আক্তার, স্বপ্না আক্তার, সীমা আক্তার, রাজৈর উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী মিসেস সালমা মিনু, সেক্রেটারী প্রার্থী খালেদা আক্তার, শিবচর মহিলা দল নেত্রী নার্গিস আক্তার, কালকিনি মহিলা দলের সভাপতি প্রার্থী লাভলী আক্তার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকেরা। আনন্দ রেলীটি পৌর বাসটার্মিনাল এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পক্ষে বিভিন্ন স্লোগান সহ মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক- স্লোগানে মুখরিত হয়ে চারিদিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট