1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে

নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁর সদর পৌরসভায় প্রেমের বিয়ের এক বছর পর স্বামী তানভীর ইসলাম (৩২) নামের এক স্বামীর ছুরিকাঘাতে মোছা. জুথি খাতুন (২৩) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জুথি খাতুন নওগাঁ সদর পৌরসভার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝন্টুর মেয়ে।

জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথি খাতুনের বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু দিন পর সে জানতে পারে তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আজ নির্ধারিত তারিখ থাকায় সে তার মাকে সাথে নিয়ে আদালতে যাচ্ছিল। এরমধ্যে সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড়ে একটি মাইক্রো রেখে মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে পূর্বে থেকে ওৎ পেতে থেকে জুথি খাতুনকে ছুরির আঘাত করে পালিয়ে যায় স্বামী তানভীর ইসলাম। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা জুথি খাতুনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুথি খাতুনের বাবা ঝন্টু বলেন, এক বছর আগে আমার মেয়ের বিয়ে দিই। তার স্বামী পরিবারের লোকজনের অত্যাচার সে চলে আসে। এরপর আদালতে মামলা দায়ের করে। সে মামলার হাজিরা দিতে সে আজ আদালতে যাচ্ছিল। পথে তাকে তানভীর ছুরি দিয়ে মেরে ফেলে।

এবিষয়ে জানতে তানভীর ইসলামের মুঠোফোনে কল দিলে সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট