1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভোলায় ফুলকুঁড়ি’র মাইন্ড ম্যারাথন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ

শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ব্যাতিক্রমী আয়োজন সৃজনশীল উদ্যোগ‘ মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি শহর ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে (ভার্চুয়ালী) প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

ভিন্নধর্মী মেধা যাচাই প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন’। ভোলার শিক্ষাঙ্গনে এই প্রতিযোগিতা সৃষ্টি করেছে নতুন প্রাণচাঞ্চল্য ও সৃজনশীলতার আবহ। এতে ভোলা শহরের উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, আবদুর রব স্কুল এন্ড কলেজ, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), ভোলা কালেক্টর স্কুল, মাসুমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, আনাস বিন মালেক (রা) ইসলামী কমপ্লেক্স, হোসাইনিয়া প্রিপারেটরি মডেল মাদ্রাসাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ১ হাজার ৬শ’ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে ৫০ নম্বরের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল-সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ। ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার পরিচালক মেহেদী হাসান সাব্বির এবং সহকারী পরিচালক হাসানুল বান্না-এর নেতৃত্বে আয়োজনটি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নতুনভাবে শেখা, চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা যাচাইয়ের সুযোগ এনে দিয়েছে এই উদ্যোগ।

ভার্চুয়ালী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার শিশু-কিশোরদের মেধা বিকাশে ও মনন গঠনে এই ধরনের সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা চাই, প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে হোক। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। সবুজ প্রান্তর, নদী-সাগরের মেলবন্ধন আর নীরব প্রকৃতি শিশু-কিশোরদের স্বপ্ন দেখায় নতুন দিগন্তের। এই মনোমুগ্ধকর পরিবেশেই ফুলকুঁড়ি আসরের কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে তৈরি করছে নতুন দিশা।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে-‘মাইন্ড ম্যারাথন’ শিশুদের শুধু পড়াশোনায় আগ্রহী করছে না, বরং তাদের আত্মবিশ্বাস, যুক্তিবোধ ও সৃজনশীলতা বৃদ্ধিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট