1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধজাহাজে নতুন করে গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়া সবজির বাজারে, অস্বস্তিতে ক্রেতারা বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা

শিবগঞ্জে সনাতনী সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের এক অভূতপূর্ব সনাতনী সমাবেশ। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৯-৮-২৫ ইং শুক্রবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল নামে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এসময় বক্তব্যে প্রধান অতিথি জয়ন্ত কুমার কুন্ডু বলেন, হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। ১৬ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোড় করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারো স্বার্থও রক্ষা করেনি। এজন্যই স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে।
তিনি ওবায়দুল কাদেরের উদ্বৃত্তি দিয়ে বলেন, তিনি বলেছিলেন হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কোন মানুষের উপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ন-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধ পরিকর জনাব তারেক রহমান।
এ সময় তিনি আরো বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তৃতার শেষে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। শিবগঞ্জ উপজেলায় প্রতিটি হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাই হয়ে থাকবে।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট