1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

বাজার ফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ বৃদ্ধি ও ব্যাংক ঋণ চালুসহ, বিভিন্ন দাবীতে মানববন্ধন বান্দরবান

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে ১০.০০ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার চাইতে বান্দরবানের বিভিন্ন আইন ব্যবস্থাপনায় নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমিগুলো লীজ দেয়া হলেও তার জন্য কোন ব্যাংক ঋন দেয়া হচ্ছে না, আর এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন নতুন উদ্যোক্তারা নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ভূমি ব্যবস্থাপনা আইন সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হচ্ছে আর এতে সাধারণ মানুষ হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানববন্ধনে এসময় বক্তারা পার্বত্য জেলা বান্দরবানে রাজার সনদ বাতিল করা এবং হেডম্যানদের অত্যাচার বন্ধ করার জোর দাবি জানান।

মানববন্ধনে অবিলম্বে সাধারণ জনগণের কল্যাণে দেশের ৬৪জেলায় একই আইন বাস্তবায়নের দাবি জানানো হয়, অন্যথায় আগামীতে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়সহ পুরো বান্দরবান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কঠোর কর্মসুচী প্রদানের ঘোঘনা দেয় বক্তারা।

এসময় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান জেলা ছাত্র পরিষদের সভাপতি আফিস ইকবাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট