1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

নান্দাইলে শ্রীগুরু মিষ্টান্ন ও রসের মিষ্টিসহ ছয় দোকানীকে জরিমানা – দুইটিকে সীলগালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজন ও পরিমাপে কারচুপি এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার অভিযোগে ছয়টি দোকানে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি মিষ্টির দোকানের মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নান্দাইল পুরাতন বাজার ও চামটা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে ময়মনসিংহের বিএসটিআই এর প্রকৌশলী পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত ও প্রকৌ. ফিল্ড অফিসার (সিএম) নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জানা যায়, নান্দাইল পুরাতন বাজারের ‘শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘রসের মিষ্টি’ নামক দুটি দোকানে দইসহ অন্যান্য ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে বিধি অনুযায়ী উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘জয়গুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক বা কোনো প্রতিনিধিকে অভিযানে পাওয়া যায়নি। ফলে উপজেলা প্রশাসন দোকান দুটিকে সিলগালা করে দেয়।

পরে চামটা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ‘মা-বাবার দোয়া হোটেল’ এবং ‘কালাম হোটেল’ নামক দুটি খাবার হোটেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও পণ্যের মান সম্পর্কিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট