1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড, খালাস ৩

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষনের ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা।

খালাস প্রাপ্তরা হলেন- চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা। তিনি ভাঙ্গারির ব্যবসায়ি। ব্যবসার জন্য জেলার পত্নীতলা থানার কাদিয়াল বাজারের পাশে ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন। কিশোরী সপ্তম শ্রেণীতে মাদরাসায় পড়াশুনা করতো। মাদরাসায় আসা যাওয়ার পথে বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিতো এবং রাস্তা ঘাটে বিরক্ত করতো আব্দুস সালাম। বিষয়টি ছড়িয়ে পড়লে ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেন আব্দুস সালাম।

গত ২০২২ সালের ১১ জুলাই বিকেলে ভুক্তভোগী বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বাজারের পশ্চিম পাশ থেকে আব্দুস সালাম সিএনজি(অটোরিকশা) যোগে কিশোরীকে অপহরণ করে। এরপর নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আসামিদের উপস্থিতিতে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। অনাদায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- সন্দেহাতিত ভাবে আসামী আব্দুস সালামের বিরুেদ্ধ অভিযোগ প্রমান করতে সক্ষম হয়। অপরাধ করলে পার পাওয়ার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন তার সাজা হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট