1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে বিসিবি নির্বাচনে দাঁড়াচ্ছেন তামিম

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

দেশের ক্রিকেটে রাজনৈতিক অস্থিরতা এবং গুঞ্জনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। মাহবুবুল আনামের সরে যাওয়ার খবরে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও তামিম ইকবালের নাম উঠে আসছে। এর বাইরেও রাজনৈতিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে।

এই সময়ে নির্বাচন করা জটিল হতে পারে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটি হওয়ার সম্ভাবনা প্রবল।

আর নির্বাচন হলে আবারও আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে আমিনুলকে সভাপতি করতে

শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আমিনুল। এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে আমিনুল বুঝতে পেরেছেন, আইসিসিতে তার চাকরি পাওয়া কঠিন হবে।

মাহবুবুল আনামের নির্বাচন নিয়ে জানা যায়, ‘পরিবার থেকে মনে করা হচ্ছে তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এজন্য তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় মানসম্মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও, তিনিও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব। অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন। তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সাড়া পাওয়ার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট