1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

ভিডাব্লিউবি কার্ডের জন্য ভোলাহাটে কানের সোনার দুল বন্ধক রেখেও মেলেনি কার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা বেগম ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা দিয়েও কার্ড  না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের  মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বৎসর মেয়াদে কার্ডের জন্য তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। কোন উপায় না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের  ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ অভিযোগের বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার সচিবের কাছ থেকে শুনেছি।  আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রাকিব বলেন অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট