1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ঝিনাইগাতীতে পরিবর্তনের অঙ্গীকার: বিএনপি’র সাধারণ সম্পাদক পদে তৃণমূলের আস্থার প্রতীক প্রকৌশলী তৌহিদুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র নেতৃত্বে নতুন উদ্যম ও ঐক্যের বার্তা নিয়ে সাধারণ সম্পাদক পদে মাঠে নেমেছেন তরুণ, শিক্ষিত ও উন্নয়নমুখী চিন্তাধারার নেতা প্রকৌশলী তৌহিদুর রহমান। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে বি.এস.সি.ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনকারী এই যোগ্য প্রার্থী পেশাগত জীবনে যেমন সফল, তেমনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ও তৃণমূলের কাছে পরিচিত এক নিবেদিতপ্রাণ কর্মী।

দেশব্যাপী সুনামধন্য “ইশাল কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাফল্যের স্বাক্ষর রেখে চলা তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আহ্বায়ক কমিটি, শেরপুর জেলা বিএনপি’র সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক (প্রকৌশলী), আজীবন সদস্য কাউন্সিল মেম্বার, দ্যা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

প্রয়াত পিতা মরহুম আব্দুছ ছালামের হাত ধরে রাজনীতিতে আসা এই প্রার্থী পিতার ন্যায়, সততা, সাহস ও দলপ্রেমকে অনুসরণ করে চলেছেন। মরহুম আব্দুছ ছালাম ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, সভাপতি ও আহ্বায়ক। যিনি মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের হাল দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন।

প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবার মাধ্যম। তৃণমূলের কর্মীদের অধিকার আদায় ও সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করে বিএনপি’র প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”

স্থানীয় অনেক নেতাকর্মী মনে করছেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সমন্বয়ে তৌহিদুর রহমান উপজেলা বিএনপিতে গতি, ঐক্য ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। তাঁদের বিশ্বাস, এই প্রার্থীই আগামী দিনে ঝিনাইগাতী বিএনপি’র জন্য হবেন আস্থার প্রতীক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট