1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

৫ লাখ টাকা চাঁদার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধের শর্তে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আন্দোলন বন্ধের শর্তে তাকে টাকা চাইতে শোনা যায়।

এর আগে গত ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ২ কোটি টাকা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসান নিজাম উদ্দিন। সে সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তাকে পদ থেকে স্থগিত করা হলেও পরে আবার ফিরিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের একজন মেসেঞ্জারে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলছেন। আফতাব জানতে চান, “যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব?” জবাবে নিজাম উদ্দিন বলেন, “আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?” আফতাব ‘হ্যাঁ’ বললে তিনি জিজ্ঞেস করেন, কত টাকা দেওয়া হয়েছে। উত্তরে আফতাব বলেন, “পাঁচ।” তখন নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, “আরও বেশি নিতা, প্রেশার দিয়ে দেখো ওর কাছ থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা।”

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, “সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

রাহাদুলের দাবি, এর আগেও নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভিডিওটি তিনি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন বলে জানান।

অভিযোগ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, “এগুলো পুরোনো ভিডিও, আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। যে ভিডিও করেছে, সে লাইভে এসে বিস্তারিত বলবে।”

এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, “আগে অভিযোগ ওঠার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ইতিবাচক জবাবের ভিত্তিতেই তাকে কমিটিতে রাখা হয়। এখন নতুন করে অভিযোগ উঠায় নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব।”

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করেছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট