1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

কলমাকান্দায় উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপির নেতা মো. ওবায়দুল হক, নাজিম আহমেদ, কলি আক্তার, রফিকুল ইসলাম রফিক, ফারুক আহমেদ চৌধুরী, জিহাদ খাঁন মিতুল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম জহির, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব জামিল রিপন বলেন, ‘আজকের এই র‌্যালিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করেছেন।এটি প্রমাণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় এখনো আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।’

সংযুক্ত ছবি :

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট