1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে মানুষ, গ্রেপ্তার এড়াতে নতুন কৌশল 

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: 

স্টার সেভেন্টি ফাইভসহ বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে আসক্ত হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজের একটি বড় অংশ। জুয়ার ‘ভার্চুয়াল বিষ’ ছড়িয়ে পড়ছে শ্রমজীবী মানুষের মাঝেও। সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। জুয়ার নেশা অশান্তি-কলহের পাশাপাশি অনেক পরিবারকে বিপন্ন করে তুলছে। তবে অনলাইন জুয়া নিষিদ্ধ হলেও এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশানুরূপ নয়। ফলে ঝুটঝামেলা ছাড়াই তরুণরা বাড়ি, রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠানে বসেই জুয়া চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলাজুড়ে অনলাইন জুয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এতে আসক্ত হচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে,ঈশ্বরগঞ্জ পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এই জুয়া বিস্তার লাভ করেছে। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। তরুণদের অনেকেই কৌতুহলবশত এই খেলা শুরুর পর নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন।

অনুসন্ধানে আরও জানা যায়, স্টার সেভেন্টি ফাইভ নামে একটি জুয়ার সাইট ঈশ্বরগঞ্জে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রায় ১৫ হাজার মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এসব মানুষেরা স্টার সেভেন্টি ফাইভসহ বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে নিয়মিত জুয়া খেলে। আর এসব নিয়ন্ত্রণ করা হয় দুবাই থেকে।

নাম প্রকাশ না করার শর্তে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত একজন বলেন,’ঈশ্বরগঞ্জের এক ক্যাসিনো সম্রাট দুবাই বসে এসব নিয়ন্ত্রণ করছেন। তিনি তার লোকদের গ্রেপ্তার ঠেকাতে  ‘স্টার সেভেন্টি ফাইভ’ নামে একটি নতুন সাইট বানিয়েছেন। যা চালাতে কোন লোক লাগে না,অটোমেটিক নিয়ন্ত্রণ হয়। জুয়ার ‘ভার্চুয়াল বিষ’ ঈশ্বরগঞ্জে ওই ক্যাসিনো সম্রাটেই ছড়িয়েছেন। সেই ক্যাসিনো সম্রাট কে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই মুহুর্তে  আমি তার নাম বলতে পারবো না।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,ঈশ্বরগঞ্জে এ বিষয়ে বেশ কিছু মামলা হয়েছে। অনেক জুয়াড়িকে গ্রেপ্তার করে জেলহাজতেও পাঠানো হয়েছে। অপরাধী যতই চালাক  আর নতুন কৌশল অবলম্বন করুক না কেন অনলাইনে জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট