1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটি থেকে নীচে পড়ে হাত-পা ভেঙ্গে গেলো চোরের

সেনাবাহিনীর অভিযানে ভাঙছে গোবিন্দগঞ্জের হ্যাকার সাম্রাজ্য 

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোটারঃ

গোবিন্দগঞ্জ এখন আর শুধু কৃষি কিংবা ব্যবসার জনপদ নয় এটি হয়ে উঠেছিল আধুনিক হ্যাকিং শিল্পের এক ‘ডিজিটাল দস্যু’ নগরী। স্ক্রিনের আড়ালে চলত প্রতারণার অদৃশ্য বাজার। মোবাইল ফোন, সিমকার্ড আর হ্যাকিং সফটওয়্যারের ঠেলায় গড়ে উঠেছিল এক গোপন সাম্রাজ্য যার ছায়ায় থাকত কিছু ‘উপদেষ্টা’ মুখ, যাদের কেউ কেউ রাজনীতির নাম করে হাটতেন, কিন্তু পেছনে সরবরাহ করতেন “মাশোয়ারার মাসিক তেল”।

তবে সে সব দিনের অবসান ঘটেছে একের পর এক সেনাবাহিনী ও পুলিশের ঝটিকা অভিযানে।সাম্প্রতিক অভিযানে আটক হয়েছেন দুই চতুর হ্যাকার আশিকুর রহমান ও আদম হোসেন। সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর।
উদ্ধার: ১৭টি মোবাইল, ১৭টি সিমকার্ড, হ্যাকিং ডিভাইস এবং বিপুল তথ্য। তিন দশকের আশেপাশে। অভিজ্ঞতা? এক যুগের হ্যাকিং ইতিহাস!

অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানালেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডিজিটাল প্রতারণা চালাতে এরা শুধু প্রযুক্তি নয় রাজনৈতিক ছাতারও আশ্রয় নিত।”

কিছু নেতা আছেন যারা বক্তৃতায় দেশ বদলের স্বপ্ন দেখান, আর বাস্তবে মাসিক মাশোয়ারার টেবিলে সাইবার চক্রের চা খান! এই চক্র চলত না শুধুই মোবাইলের মাধ্যমে এর ছিল মাসিক হিসাব, ভাগাভাগি ও ‘চোখ বন্ধ’ নীতিমালা।
এখন সেই চক্রের চোখ খুলে দিয়েছে রাতের অভিযান।
নীরব গ্রামে সেনাবাহিনীর পায়ের শব্দ ছিল যেন হ্যাকার সাম্রাজ্যের কাঁপুনি।

স্থানীয়রা বলছেন,আগে গরুর চোর ধরত পুলিশ, এখন ধরছে মোবাইলের চোর তবে এই চোরেরা গরুর চেয়েও দামি!”
“ফেসবুকে নামি, রিয়েল লাইফে হ্যাকার—এরা আমাদের গ্রামের লজ্জা।

হ্যাকার নয়, তারা এখন আসামি। ডিজিটাল প্রযুক্তির আড়ালে গড়ে ওঠা এই অপরাধ জগতে এখন রাষ্ট্রের আলো ঢুকেছে।
আর যারা এতদিন “মাশোয়ারা” দিয়ে অপরাধীকে বাঁচাতো, সময় এসেছে সেই রাজনৈতিক ছায়ারও জবাবদিহির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট