1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মারা গেলেন রকসংগীতের কিংবদন্তি তারকা ওজি ওসবার্ন

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

রকসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও স্বীকৃত তারকাদের একজন ওজি ওসবার্ন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিখ্যাত ব্যান্ড ব্ল্যাক সাবাথের প্রধান সংগীতশিল্পী হিসেবে ওসবার্ন হেভি মেটাল ধাঁচের ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান সৃষ্টি করেছেন।

এ গায়িকা মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে নিজ শহরে জীবনের শেষ কনসার্টে পরিবেশনা করেন। ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত এ তারকা মঞ্চে পারফর্মের সময় উপস্থিত ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে উঠা মেটালিকা, গানস এন’রোজেস-সহ কয়েকটি রক ব্যান্ডের শিল্পীরা।

ওসবার্নের পরিবার এক বিবৃতিতে বলেছে, এ খবর জানানোর ভাষা আমাদের জানা নেই। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যে, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ (মঙ্গলবার) সকালে মারা গেছেন। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। তিনি ছিলেন ভালোবাসায় ঘেরা

বিবৃতিতে তার মৃত্যুর কারণ জানায়নি পরিবার। তবে গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে পারকিনসন রোগ শনাক্ত হয়।

প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়েন জন মাইকেল ওসবার্ন নামে জন্মগ্রহণকারী ওজি ওসবার্ন। পরে স্বল্প বেতনে কয়েকটি চাকরি করেন। সংগীত ক্যারিয়ার শুরুর আগে চুরির অভিযোগে কিছুদিন কারাভোগও করেছেন তিনি।

১৯৬০-এর দশকের শেষ দিকে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’ গড়ে তোলেন ওসবার্ন। ১৯৭০ সালে ব্যান্ডটির ব্ল্যাক সাবাথ মুক্তি পায়। তারপর ধীরে ধীরে আসে ‘প্যারানয়েড’, ‘মাস্টার অব রিয়েলিটি’র মতো অনেক প্ল্যাটিনাম হিট।

১৯৭৮ সালে ব্যান্ড থেকে বাদ পড়ে একক ক্যারিয়ার শুরু করেন ওসবার্ন। ১৯৮০ সালে মুক্তি পায় ‘ব্লিজার্ড অব অজ’ নামের অ্যালবাম। এ অ্যালবাম থেকেই প্রকাশ পায় বিখ্যাত গান ‘ক্রেজি ট্রেইন।’ পরের বছর প্রকাশ হয় ‘ডায়েরি অব আ ম্যাডম্যান’, যা ৫০ লাখ কপি বিক্রি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট