1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষক দলের বৃক্ষরোপন

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

শেখ জিল্লুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ

গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে একযোগে ৫ কোটি বৃক্ষরোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের ধারে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন দলীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক রহমাতউল্লাহ পলাশ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব সাইলুর রহমান বিশ্বাস, তালা উপজেলা কৃষকদলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খোকা প্রমুখ। আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃষক দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট