1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

পরবর্তী পাঁচ দিনে বাড়বে বৃষ্টির প্রবণতা, ভারি বর্ষণের সতর্কতা উত্তরাঞ্চলে

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম দিন (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় ও তৃতীয় দিন (২০–২১ জুলাই) উত্তরাঞ্চলের এই চার বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমবে। চতুর্থ ও পঞ্চম দিন (২২–২৩ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে এবং সারা দেশেই তাপমাত্রা আরো কিছুটা কমবে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে। ভারতের রাজস্থান অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ দুর্বল হলেও এর প্রভাব থাকছে মৌসুমি বায়ুর অক্ষজুড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট