1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি :

পাবনায় কাব স্কাউটস এর আয়োজনে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় ‘কাব কার্নিভাল২০২৫। তারই অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কাব কার্নিভাল। সোমবার সকালে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য,আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সভাপতি, জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কাব স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম,শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তারা যেন মাদক, সহিংসতা ওঅসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কাব কার্নিভালের মতো এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।’অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুবির কুমার দাস।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোলাইমান হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসলাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা স্কাউটসের কমিশনার ইসরাইল হোসেন, সম্পাদক ইয়াসির আরাফাত সুজন, কোষাধ্যক্ষ রেজাউল করিম লিটন, উপজেলা কাব লিডার রেজওয়ান কোরেশি, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মাহবুবুল আলম সুমন, উপজেলা স্কাউট কমিটির সহকারী কমিশনারসহ বিভিন্ন সদস্য ও স্থানীয় শিক্ষক-শিক্ষিকারা।আয়োজনে ভেন্যু ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস আজম মাসুম। কাব কার্নিভালের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা কাব স্কাউটসের মো. সায়েদুল ইসলাম সাজু ও বিভিন্ন ইউনিট লিডাররা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের কাব স্কাউটসের শ্রেষ্ঠ কাব শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক নওশাদ আলিএবং ঈশ্বরদী উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. হুমায়ুন কবির তরুণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট