1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মী নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২৪ জুন) বিকেলে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের শ্বাসকান্দর মোড়ের সরকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলি সৈয়দপুর ঢেলাপীরস্থ উত্তরা আবাসন প্রকল্প এলাকার মো. চান বাদশাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে দেবীগঞ্জ নামক এলাকার কর্মস্থল থেকে মিলি আক্তার রিক্সা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকায় বেপরোয়া গতিতে আসা বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক রিক্সা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিলি ছিটকে ট্রাকের সামনে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনার পর ট্রাক চালক কৌশলে সেখন থেকে পালিয়ে যায়। স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট