1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

অন্তর্বর্তী সরকারকে দুর্বল দেখতে চাই না : সারজিস আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

জাকীরুল ইসলাম সবুজ,ষ্টাফ রিপোর্টার :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সঙ্গে ও অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে জেলা যুব শক্তির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, একটা দেশের সংস্কার, সিস্টেমগুলোর পরিবর্তন দুই-চার বছরেও সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই, কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষযয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের যারা হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে—ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপস থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছে সেটা জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোস থাকবে না।

তিনি বলেন, দেশের প্রথম সারির বড় সাতটি দলের মধ্যে ছয়টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন যদি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবদ্ধ কমিশনের কাছে একটি দল বড় হয়ে যায়, তাহলে এই সরকারের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে। কিন্তু আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক সংস্কার পাবো। নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে যেতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাড. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার এনসিপির এবং যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট