1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

কারাগারে বাদীর সঙ্গে নোবেলের বিয়ে, বিচারব্যবস্থার প্রতি ক্ষোভ ঝারলেন পারশা

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

ধর্ষণের মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে কারাগারেই বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি জানান, বাদী ও আসামি দু’পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।

বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা, যাদের মধ্যে ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।

এদিকে ধর্ষণের মামলার আসামি নোবেলের সঙ্গে বাদীর কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বর্তমান সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি।

কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে পারশা লিখেছেন, ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।

এই অভিনেত্রী আরও লেখেন, একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত “পারস্পরিক সম্মতি”র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।

পারশার কথায়, এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ঙ্কর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর কষাকষির বস্তু!

সবশেষ অভিনেত্রী বলেন, ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার উপর ভিত্তি করে গড়ে ওঠে—সহিংসতার সঙ্গে আপস করে নয়।

প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট