1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ঢাকায় কতটা দূষিত বায়ু, যা জানা গেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে শুরু হয়েছে আষাঢ় মাস। আষাঢ়ের শুরু থেকেই দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর এ কারণে বাতাসের মানেরও উন্নতি হয়েছে। যার সুবাদে বৃহস্পতিবার রাজধানী ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার বায়ুর মান ৬৪ স্কোর নিয়ে বিশ্বে ৫২তম স্থানে অবস্থান করছে।

বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটি ১৬৭ স্কোর নিয়ে শীর্ষে উঠে আসে। ১৫১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা দ্বিতীয়, কুয়েতের কুয়েত সিটি ১৩৫ স্কোর নিয়ে তৃতীয়, সৌদি আরবের রিয়াদ ১২৯ স্কোর নিয়ে চতুর্থ এবং কঙ্গোর শহর কিংশাস ১২৪ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।

এছাড়া চিলির সান্তিয়াগো ১২২ স্কোর নিয়ে ষষ্ঠ, মিশরের কায়রো ১১৯ স্কোর নিয়ে সপ্তাম, উগান্ডার কাম্পালা ১১৩ স্কোর নিয়ে অষ্টম, ভিয়েতনামের হো চি মিন সিটি ১১২ স্কোর নিয়ে নবম এবং ১১২ স্কোর নিয়ে তালিকায় দশন স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।

তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট