1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পুশইন’ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

গতকাল শনিবার (৭ জুন) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশুর চামড়া যেন সীমান্ত দিয়ে পাচার না হয়, সেজন্য বিজিবি সদস্যরা ঈদের দিনেও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রেখেছে। দেশের স্বার্থ রক্ষায় ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সতর্ক নজরদারিতে রয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কোরবানির পশুর চামড়া প্রতি বছরই চোরাচালানের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এসব চামড়া পাচারের ফলে সরকার রাজস্ব হারায় এবং দেশীয় চামড়া শিল্পও ক্ষতিগ্রস্ত হয়। তাই এবারের ঈদে চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট