1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের জরুরি সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৪৯৪)-এর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন ২০২৫) রাত সাড়ে ৯টায় পলাশবাড়ী তিনমাথা মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধা জেলার এই ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কুক্ষিগত করে রেখেছিলেন সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সংগঠনের বিশেষ সাধারণ সভায় শ্রমিকদের কণ্ঠভোটে আব্দুল মোত্তালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সভায় সভাপতির পদত্যাগের পর চারবারের নির্বাচিত সভাপতি মরহুম আলিকুজ্জামান ফুল মিয়ার সন্তান, শ্রমিক নেতা মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

বিশেষ সাধারণ সভায় শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গের আহ্বায়ক আব্দুল হামিদ মিঠুল, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা সবাই সভার সিদ্ধান্তকে সমর্থন জানান।

মোশফেকুর রহমান রিপন তার বক্তব্যে উল্লেখ করেন, আজ (১ জুন ২০২৫) স্থানীয় জামায়াতে ইসলামি ও তাদের সহযোগী সংগঠনগুলোর প্রত্যক্ষ-পরোক্ষ মদদে এবং রাজনৈতিক পেশীশক্তির আশ্রয়ে কিছু বিপথগামী শ্রমিক, সাবেক সভাপতি আবু তাহের ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের উস্কানিতে এক অবৈধ তলবি সভা আহ্বান করে। সেখানে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নামে একটি অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর এক ঘণ্টা পরেই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে, যা স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এক চক্রান্ত।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র শ্রমিক সমাজের ঐক্য ও সংহতিকে ধ্বংস করার অপচেষ্টা। তিনি এই অবৈধ কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংগঠনের পক্ষ থেকে রাজশাহী শ্রম অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী বৈধ পরিচালনা পরিষদের কার্যক্রমকে সহযোগিতা করতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট