1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না হলেও দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প এপ্রিলে জ্বালানি আমদানি বাড়ছে, কোন দেশ থেকে কী পরিমাণ আসছে ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গরীব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় গরীব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল গত আড়াই বছর ধরে নিজের ও পূত্রবধুর নামে তুলে নিচ্ছেন- এমন অভিযোগ ওঠেছে পারভীন আক্তার নামে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার ও পূত্রবধুর নামে বরাদ্দ আসা ১০ বস্তা চাল আটকে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। চাল গুলো বর্তমান ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।

অভিযুক্ত ওই নারী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার। তিনি একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের স্কুলশিক্ষক রফিজ উদ্দীনের স্ত্রী।

তথ্য মতে, পারভীন আক্তার গত আড়াই বছর ধরে নিজের ও পুত্রবধূ মায়া আক্তারের নামে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির চাল উত্তোলন করে আসছিলেন। এ পর্যন্ত তিনি দুই নামে ৫৮ বস্তা চাল উত্তোলন করেছেন। একেকটি বস্তায় চাল ছিলো ৩০ কেজি করে। এর মধ্যে ১০ বস্তা চাল জব্দ রয়েছে। অর্থ্যাৎ, এই ১০ বস্তা বাদেও গত আড়াই বছরে মোট ৪৮ বস্তায় এক হাজার ৪৪০ কেজি চাল বিধিবহির্ভুতভাবে উত্তোলন করেছেন।

স্থানীয়দের অভিযোগ, পারভীন আক্তার পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই প্রভাব দেখিয়ে উপকারভোগীর তালিকায় নিজের নাম যুক্ত করেছেন। শুধু এটাই না, এই নারী ইউপি সদস্য এসব সুবিধা দিতে উপকারভোগিদের কাছে ৫ থেকে ১০ হাজার করে টাকাও নিয়েছেন। আবার অনেকের কাছে টাকা নিয়েও এসব কর্মসূচির আওতাভুক্ত করেননি।

স্থানীয় ফরিদার রহমান বলেন, এসব চাল গরীব ও অসহায়দের জন্য হলেও মহিলা মেম্বার দায়িত্বে থেকে আত্মসাত করেছেন। তার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল। তার স্বামী একজন স্কুলশিক্ষক এবং তার ছেলের কয়েকটি ট্রাক্টর রয়েছে। যেখানে, অনেক গরীব-অসহায়রা এসব সরকারি সুবিধা থেকে বঞ্চিত।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য পারভীন আক্তার বলেন, তখন দলীয় সিদ্ধান্তে নিজের দুইটা নাম দিয়েছিলাম। তবে চালগুলো আমি খাইনি, এসব চাল গরীবদের মাঝে বিতরণ করে দিতাম।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, মহিলা মেম্বার এবং তার ছেলের বউয়ের নামে আসা ১০ বস্তা চাল আমরা জব্দ করেছি। আমরা অবগত হয়েছি, তিনি ইতোপূর্বেও চাল উত্তোলন করে নিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, এসব চাল গরীব ও অসহায় উপকারভোগিদের জন্য। যদি কোন মেম্বার স্বচ্ছল হয়েও এসব সুবিধা গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনায় ইউনিয়নজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, যদি জনপ্রতিনিধিরাই গরীবের চাল আত্মসাৎ করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট