1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএনসির অভিযানে শেরপুরে ৫ মাদকসেবী আটক,আদালতে দণ্ড লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম

পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পূরোনো সাংবাদিকদের সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার রাতে একদল যুবক প্রেসক্লাবে তালা দেয়া এবং বৃহস্পতিবার বিক্ষুব্ধরা সাংবাদিকরা তালা ভেঙ্গে প্রেসক্লাবে অবস্থান শুরু করলে অনাকাংখিত ঘটনা রোধের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে বুধবার রাতে একদল দূবৃত্ত প্রেসক্লাবে অবস্থানকারী সাংবাদিকদের বের করে দিয়ে তালা দেন। রাতেই বিক্ষুব্ধ পেশাদার সাংবাদিকরা ক্লাবের সামনে তালা খুলে দেওয়ার দাবীতে পঞ্চগড়-টুনিরহাট সড়কে অবস্থান নেয়।

পরে সদর থানা পুলিশ এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কয়েকঘন্টা অবস্খানের পর জনভোগান্তির কথা বিবেচনা করে অবস্থান তুলে নেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।

এসময় বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে প্রেসক্লাব খুলে দিয়ে সাংবাদিকদের হাতে চাবি ফিরিয়ে দেয়ার আহবান জানানো হয়। তা নাহলে বিক্ষুব্ধ সাংবাদিকরা নিজেরাই প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে অবস্থান নেয়ার ঘোষণা দেন। আলটিমেটাম অনুযায়ি সকাল সাড়ে দশটায় তালা ভেঙ্গে প্রেসক্লাবে অবস্থান নেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।

এদিকে প্রেসক্লাবের অন্য একটি পক্ষও দুপুর বারোটায় প্রেসক্লাবে অবস্থান নিলে উভয় গ্রুপের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।

পরে জেলা প্রশাসক অপ্রিতিকর ঘটনার আশংকায় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামানের উপস্থিতিতে প্রেসক্লাবে সিলগালা করা হয়।

জানা গেছে, জুলাই বিপ্লবের পর ১৭ বছর সদস্য বঞ্চিত সাংবাদিকেরা প্রেস ক্লাবে অবস্থান নিলে পূর্বের নেতৃবৃন্দ পালিয়ে যায়। এসময় একটি কমিটি ঘোষণা করা হয়। পরে সংঘাত এড়াতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃত্বে প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছে।

এদিকে পঞ্চগড় প্রেস ক্লাবে তালা দেওয়ার ঘটনায় তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর। রাতেই তিনি তার ফেসবুকে আইডিতে লেখেন পঞ্চগড় প্রেস ক্লাবে তালা লাগিয়েছেন কারা। তালা দেওয়ার পর থেকেই ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন বেশ কিছু সাংবাদিক।

জেলা প্রশাসক মো: সাবেত আলী জানান, দুই পক্ষের মধ্যে সংঘাত এবং অপ্রিতীকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধানের প্রচেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট