1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সাকিব জাতীয় দলে ফিরছেন কিনা, যা বলছে বিসিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের জার্সিটা সবশেষ গায়ে চড়িয়েছেন সেই গেল অক্টোবরে। এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। এরপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হলো না তার, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরে বন্ধই হয়ে গেল বুঝি। তবে সেটা বন্ধ হয়নি, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। জানিয়েছেন, ‘সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা’।

গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ৬ মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ক্রিকেট থেকে সাকিবের এমন দীর্ঘ বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বোলিং অ্যাকশন। সে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে।

তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে চান। তবে সেই বিদায়ী টেস্টও খেলা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে। সাকিব ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। গত ৫ আগস্ট দলটি ১৫ বছর পর ক্ষমতা হারায়। তারপর থেকে জনরোষের শঙ্কায় সাকিব দেশে ফেরেননি। বিসিবিও তাকে পরের কোনো সিরিজে রাখেনি। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন না তিনি।

তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, ‘সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যেকোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরেছে, বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারব ওর ফেরা নিয়ে।’

পিএসএলে তিনি তিনটি ম্যাচ খেলেন। ব্যাট হাতে দুই ইনিংসে দুইবারই শূন্য রান করেন। বল হাতে একটি উইকেট পান।

বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে সাকিবকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরেও তিনটি টি-টোয়েন্টি খেলবে দল।

ইফতেখার রহমান বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ—এই চার সিনিয়র খেলোয়াড় ছাড়া দলটা এখন একদম নতুন। একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয়, এখনকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা আছে, কিন্তু ওরা প্রয়োগ করতে পারছে না। আমি আগেও বলেছি, যত বেশি খেলবে, তত ভালো করবে। এখন যে অবস্থায় আমরা আছি, এখান থেকে উপরের দিকেই যাওয়ার সুযোগ আছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট