1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

আজ যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২৫ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের করণীয়, প্রয়োজনীয় সংস্কার, আগামী নির্বাচন এবং স্বৈরশাসনের সঙ্গে জড়িতদের বিচার বিষয়ে আলোচনা করবেন দলগুলোর শীর্ষ নেতারা।

এর আগে, গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৃথক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রথমে তিনি বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে, এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠক শেষে বিভিন্ন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা বৈঠকে কী দাবি এবং প্রস্তাব উত্থাপন করেছেন।

বিএনপি বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানায়। একইসঙ্গে তারা বর্তমান সরকারের অধীনে থাকা দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি করে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুটি বিষয়ের রোডম্যাপ চাওয়া হয়—একটি হলো নির্বাচন কবে হবে তা নির্ধারণ, অন্যটি হলো প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের বিচারের কিছু দৃশ্যমান উদ্যোগ জনগণের সামনে তুলে ধরা।

অন্যদিকে, ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা প্রতিষ্ঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দাবি করে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট