1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আপনি ১৮ কোটি জনগণের ইউনূস, আপনার পদত্যাগ চাই না,ফারুক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ কথা বলেছেন।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, ‘আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন, ‘‘আমার (ইউনূস) পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই’’।’

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম, ৯ মাস আপনি কী সেই পথে এগোতে পেরেছেন, পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি।’

তিন উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেলো নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

দেশের চলমান অস্থিরতার জন্য জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। যদি রোডম্যাপ দেওয়া হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার (ইউনূস) সঙ্গে বসতে পারতেন। কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি, অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট