1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

দক্ষিণ আফ্রিকার সড়কে ঝরল ১৫ জনের প্রাণ

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এক পরিবহণ কর্মকর্তা।

শনিবার মধ্যরাতের দিকে ইস্টার্ন কেপ প্রদেশের মাকোমা শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত।

প্রাদেশিক পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে এ তথ্য জানান বলে নিউজরুম আফ্রিকা সম্প্রচার সংস্থার বরাতে জানিয়েছে ডেইলি সান।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান বিনকোসে।

তিনি বলেন, নিহতদের ১৩ জনই মিনিবাসের যাত্রী। মিনিবাসটি কন্সে শহর থেকে কেপটাউন অভিমুখে যাচ্ছিল। যা ছিল প্রায় ১,০০০ কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা।

এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণ আফ্রিকায় একটি আধুনিক ও ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অনেক বেশি। যা মূলত গতিসীমা লঙ্ঘন, বেপরোয়া চালনা এবং অনুপযুক্ত যানবাহনের কারণে ঘটে থাকে।

দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১,৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের প্রায় ৪৫ শতাংশই ছিলেন পথচারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট