1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

ভারত যেন বিস্তৃত সংঘাতের পথে না যায়, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার ‘জবাব দেওয়ার ক্ষেত্রে’ ভারত যেন বিস্তৃত সংঘাতের পথে না যায় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

ভান্স বলেন, ‘আমাদের আশা, ভারত এই সন্ত্রাসী হামলার জবাবে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে না যায়।’

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারীরা হামলা চালায়। এই ঘটনায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন ২৬ পর্যটক, যারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন। ২০১৯ সালের পর এটি কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা।

বরাবরের মতো এই হামলার জন্যই দিল্লির নীতি-নির্ধারকরা পাকিস্তানকে দোষারোপ করেন। তারা বলেন, সীমান্তের ওপারের যোগসাজশে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। ভারত এর জবাবে পাকিস্তানের সঙ্গে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়। অন্যদিকে অভিযোগ নাকচ করে ইসলামাবাদও বাতিল করে দুদেশের অখণ্ডতার প্রতি সম্মান রাখা সংক্রান্ত সিমলা চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক লেনদেন ও কার্যক্রম।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের সশস্ত্র বাহিনীকে পহেলগাঁও হামলার জবাব দেওয়ার ‘সবুজ সংকেত’ দিয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ ৩০ এপ্রিল বলেছে, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এর মধ্যে দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) থেমে থেমে গোলাগুলির খবর মিলছে।

পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে ভান্স বলেন, ‘সত্যি বলতে কী, আমরা আশা করি পাকিস্তান—তাদের পুরো দায়িত্বশীলতা দিয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করবে, যাতে নিশ্চিত করা যায় যে তাদের ভূখণ্ডে মাঝেমধ্যে যে সন্ত্রাসীরা তৎপরতা চালায়, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং একে ‘সন্ত্রাস’ ও ‘বিবেকহীন’ কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তারা ভারতের প্রতি সংহতি জানালেও ঘটনাটির জন্য পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেননি।

এর আগে ভারত ও পাকিস্তান দুই দেশের প্রতিই উত্তেজনা প্রশমনে এবং ‘দায়িত্বশীল সমাধানে’ পৌঁছাতে কাজ করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট