1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ঈশ্বরগন্জে শশ্মান মন্দির ভাংচুরের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ ও মানববন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে মহাশশ্মানের নির্মাণাধীন মন্দির ভাংচুর ও জায়গা দখল করে গরু হাট নির্মাণ করার অভিযোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছেন সনাতন ধর্ম্মাবলম্বীরা। রোববার উপজেলা সদরের ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে মুক্তিযোদ্ধা চত্তরের মোড়ে ওই বিক্ষোভ মানববন্ধন অবরোধ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা জানায়, দু’শ বছরের পুরাতন মহাশশ্মানের জায়গা জমি দখলের উদ্দেশ্যে সরকারের দেয়া এলজিইজির দপ্তরের আওতায় জিএসআইডিপি-২ প্রকল্পের উন্নয়ন কাজের জন্য ৩লাখ ৩৯ টাকা বরাদ্দে শশ্মানে মন্দির নির্মাণ কাজ করছিলো মের্সাস এমএ এন্টার প্রাইজ। ওই মন্দির নির্মাণ কাজের ফিলার গুলো ভেকু দিয়ে ভেঙে মাটির নিচে ফেলে দেয়। এতে স্থানীয় শশ্মান কমিটির লোকজন প্রতিবাদ করলেও তা আমলে নেয়া হয়নি প্রশাসন।
পরে শম্মান কমিটির লোকজন উপজেলার সনাতন ধর্ম্মাবলম্বী নেতাদের সাথে কথা বলে ঘটনার বিচার দাবী করে ইউএনও এরশাদুল আহমেদের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল শেষে ২ ঘন্টা ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ করে, মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, উচাখিলা শশ্মান কমিটির সভাপতি, পরেশ চন্দ্র সাহা, উপজেলা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটন, ঈশ^রগঞ্জ শশ্মান কমিটির সাধারণ সম্পাদক পিন্টু চৌধূরী, রাজিবপুর পুজা উযাপন কমিটির সভাপতি রনি সাহা প্রমুখ। পরে সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসাইন, ওসি ওবায়েদুর রহমানের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
শশ্মানের নির্মাণাধীন মন্দির ভাংচুর করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, প্রশাসনের উদ্যোগে রাজস্ব তহবিল থেকে উচাখিলা গরু হাটের মাটি ভরাটের কাজ করছিলো। এসময় ভেকু চালক কি কারণে এ কাজটি করেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট