1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

হঠাৎ ভারত মহাসাগরে কেন মার্কিন যুদ্ধবিমান মোতায়েন?

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক:

ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় কমপক্ষে চারটি দূরপাল্লার ‘স্টিলথ বি-টু স্পিরিট’ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদমাধ্যম এপি এ তথ্য জানতে পেরেছে।

জানা গেছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-টু বিমানের এক চতুর্থাংশই এখন ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এই যুদ্ধংদেহী প্রস্তুতি কার জন্য? লক্ষ্য তবে ইরান!

দুই মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, ইরানকে তার কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্যজুড়ে কথিত প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিও  তীব্র ভাষায় অঙ্গীকার করেন যে, মার্কিন ঔদ্ধত্যের কাছে ইরান মাথা নত করবে না। আর এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ইরানের দোরগোড়ায় যুক্তরাষ্ট্র স্টিলথ বিমান মোতায়েন করেছে।

এই সপ্তাহের শুরুতে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে তিনটি যুদ্ধবিমান দেখা গেছে। বিমানগুলো ইরানের আঘাত করার মতো দূরত্বে প্রায় দুই হাজার মেইল দূরে রাখা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সামরিক ঘাঁটি ব্যবহার না করেই বিমানগুলো ওই অঞ্চলে ব্যবহার করা যাবে। আর বিমানগুলো ইরান-সমর্থিত বলে পরিচিত গোষ্ঠীর আক্রমণের আওতার বাইরেও থাকছে।

প্রচলিত এবং পারমাণবিক দুই ধরনেরই বোমা বহন করতে সক্ষম বি-টু স্টিলথ বোমারু বিমান মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে উন্নত বিমানগুলোর একটি। প্রতিপক্ষের দেশের  গভীরে প্রবেশ করে ধ্বংসলীলা চালানোর জন্য এই যুদ্ধবিমান ডিজাইন করা হয়েছে। প্রচলিত শনাক্তকরণ ব্যবস্থায় বিমানটি সহজে ধরা পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট